কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪২ কোটি ১৭ লাখ টাকার বাজেট পাশ

২০১৯-২০ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ৪২ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে ৭৩ তম সিন্ডিকেট সভায় এ বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কামাল উদ্দিন ভূইয়া। গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) সভায় এ প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়।

প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৭ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে আসবে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ১০ লক্ষ টাকা। আর বাকি ৫৩ লাখ টাকা সম্ভাব্য ঘাটতি হিসেবে ধরা হয়েছে।

বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে শিক্ষকদের মূল বেতনের জন্য ৯ কোটি ৬৬ লাখ টাকা, কর্মকর্তাদের জন্য ২ কোটি ৯৫ লাখ ৮২ টাকা এবং কর্মচারীদের জন্য ২ কোটি ৬৫ লাখ ৩৭ টাকা।

অর্থাৎ মূল বেতনের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা। আর ভাতা বাবদ মোট বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে পণ্য ও সেবা(আনুষঙ্গিক) খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ২৮ লাখ টাকা।

এছাড়াও শিক্ষার মানোন্নয়নের জন্য আইকিউএসি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ টাকা। এদিকে গবেষণা খাতে মাত্র ১ কেটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের ২ দশমিক ৩ শতাংশ।

উল্লেখ্য, এর আগে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৮ কোটি ১৭ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৩৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার টাকা।

আরও পড়ুন