কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে গৃহবধূকে শ্বশুরের নির্যাতন; পুলিশ গিয়ে উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটের মাহমুদা আক্তার নামের এক গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন শেষে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরীখিল গ্রামের উত্তর পাড়া আবুল খায়েরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতনের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যতিতা গৃহবধূকে উদ্ধার করে।এ ঘটনায় সোমবার (২৪ জুন) গৃহবধূ বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরীখিল গ্রামের আবুল খায়েরের বড় ছেলে হুমায়ুন কবিরের সাথে গত ১৪ বছর পূর্বে পাশ্ববর্তী উত্তর মাহিনী গ্রামের মাহবুবুল হকের মেয়ে মাহমুদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুখেই চলছিল তাদের সংসার। এর মধ্যে মাহমুদা আক্তাদের স্বামী হুমায়ুন কবির বাড়িতে দালান ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। গত ৫বছর থেকে মাহমুদা আক্তরকে তার শ্বশুর আবুল খায়ের ও ঝাঁ শহিদা বেগম বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে নির্যাতন চালায়।

রবিবার রাতে শ্বশুর আবুল খায়ের, প্রতিবেশী মানিক, মিন্টু, আব্দুল হান্নান, ফরিদ মাহমুদা আক্তারকে নির্যাতন করে টানা-হেঁচড়া করে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে মাহমুদা আক্তার নতুন কুমিল্লা.কম-কে বলেন, তার স্বামী হুমায়ুন কবির সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করেন। দীর্ঘদিন থেকে তার শ্বশুর আবুল খায়ের ও ঝাঁ শহিদা বেগম ওই বাড়ি থেকে বিতাড়িত করার জন্য বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। রাতে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে পুলিশ উদ্ধার করে আমার বাপের বাড়িতে পাঠায়।

অভিযুক্ত আবুল খায়ের নতুন কুমিল্লা.কম-কে বলেন, রাতে পুলিশ আসার পর তাদের কাছে বক্তব্য দিয়েছি। সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিব না।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম নতুন কুমিল্লা.কম-কে বলেন, গৃহবধূ মাহমুদা আক্তার নিরাপত্তাহীনতায় থাকার কারণে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন