কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধ; প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে বাবুটিপাড়া ইউনিয়নের বৈষখলা গ্রামে জনসাধারনের যাতায়াতের ১৫০বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার চৌমুহনী-কালাডুমুর সড়কের বৈষখলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি ও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বৈষখলা গ্রামের ইদ্রিস মিয়ার দুই ছেলে ইব্রাহীম ও আবুল হোসেন গ্রামের ভেতরের ১৫০ বছরের পুরনো ওয়াক্ফ্ দলিল করা একটি রাস্তায় ঘর নির্মাণ ও বেড়াদিয়ে জনসাধারনের যাতায়াত বন্ধ করে দিয়েছে এবং ৫০টি পরিবারকে অবরুদ্ধ করেছে রেখেছে।

এর প্রতিবাদ করায় আবুল হাশেম নামের একজনকে রাতের আধারে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে সে এখন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আমরা এই হামলার বিচার চাই এবং প্রাচীন এই রাস্তা যাতায়াতের জন্য খুলে দিতে প্রশাসনের নিকট দাবী জানাই।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এরশাদ মিয়া, আসমত আলী ব্যাপারী, সফিইল্লাহ, আজিজ, ফয়েজুর রহমান, আবদুল বাতেন, তাসলিমা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাইন উদ্দিন, সুমন, শাকিল, জয়নাল, শিহাব, মরিয়ম, জুলেখা প্রমুখ।

আরও পড়ুন