কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে মদ বহনের দায়ে ২ মোটর সাইকেল আরোহী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেল আরোহী দুই যুবককে মদ বহনের দায়ে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন- কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ রাশেদ (২৪) ও আবদুল মালেকের ছেলে মাহফুজুর রহমান (৩২)।

রবিবার (১৪ জুলাই) বিকেলে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী নতুন কুমিল্লা.কম-কে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবের বাজার বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও এক বোতল মদসহ দুই যুবককে আটক করে।

তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজিবির এই কর্মকর্তা দাবী করেন।

আরও পড়ুন