কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে রেললাইনের নীচ দিয়ে ড্রেজিং পাইপ বসিয়ে রেলের জায়গা ভরাট!

লাকসাম-নোয়াখালী রেলপথের লাকসাম উপজেলা বাটিয়াভিটা এলাকায় আবারও রেললাইনের নীচ দিয়ে ড্রেজিং পাইপ স্থাপন করে বালি নিয়ে রেলওয়ের জায়গা ভরাট শুরু করেছে কতিপয় ভূমিদস্যু। এতে হুমকির মুখে পড়েছে রেল পথটি। যে কোন মুহূর্তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, লাকসাম-নোয়াখালী রুটের উপজেলার উত্তরদা ইউনিয়নের ভাটিয়াবিটা এলাকায় নোয়াখালী সড়কের পশ্চিম পার্শ্বে ও নোয়াখালী রেললাইনের পূর্ব পাশে রেলওয়ের জায়গায়টিতে স্থানীয় মিজানসহ কয়েক জন গত ২/৩ দিন ধরে রেল লাইনের শ্লীপারের নীচ দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করে ভরাট শুরু করেছে রেলওয়ের ওই জায়গাটি।

এমনভাবে রেলপথের শ্লীপারের নীচে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছে, তার উপর রেলের পাথর দিয়ে পাইপটি চাপা দিয়ে রেখেছে। কেউ যেন দেখতে না পায়। এর আগে গত বছরের শেষ দিকে একই চক্র পর পর দু’বার রেল লাইনের ভিতর দিয়ে পাইপ স্থাপন করে।

এ নিয়ে বিভিন্ন পর্যায়ে লেখালেখির পর রেল কর্তৃপক্ষের টনক নড়ে। তখন তারা অভিযান চালিয়ে এসব পাইপ উচ্ছেদ করে। দেখা যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার তারা একই স্থানে আবারও রেলপথ শ্লীপার নীচ দিয়ে পাইপ স্থাপন করেছে। তবে এবার লোহার পাইপ নয়, প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছে যাতে উচ্ছেদ অভিযান করলে লোকসান কম হয়।

রেলওয়ে বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজস করে কাজ করার সুযোগ করে নিয়েছে। যে কারণে এ রেলপথটি প্রতিনিয়ত দেখাশোনার দায়িত্বপ্রাপ্তরা দেখেও না দেখার ভান করে বিষয়টি এড়িয়ে চলছে।

এ বিষয়ে রেলওয়ের লাকসাম আইডব্লিওডি কর্মকর্তা আবুল কালাম আজাদ নতুন কুমিল্লা.কমকে বলেন, খবর শুনেছি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষযটি দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রেলওয়ে কানুনগো কাউসার আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

রেলওয়ের স্টেশন মাষ্টার কামরুল হাসান বলেন, আমি এই মাত্র খবর শুনেছি বিষয়টি আইডব্লিওডিকে অবগত করেছি। তারা বিষয়টি দেখবে।

আরও পড়ুন