কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ

কুমিল্লা শিক্ষাবোর্ড

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৫ বছরের তুলনায় এবারের ফলাফল ভাল হয়েছে। ফলাফল বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে। এবছর পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী।

শতভাগ পাশ করেছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। ১ জনও পাশ করেনি এমন ৩টি প্রতিষ্ঠানের তালিকা রয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান নতুন কুমিল্লা.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবছর অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার জেলার ১ হাজার ৩৮৮টি কলেজের ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ৩৫৮জন। তাদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৩২জন এবং ছাত্রী ৪০ হাজার ২৬জন।

আরও পড়ুন>>> কুমিল্লা বোর্ডে বেড়েছে জিপিএ-৫; মেয়েরা এবারো এগিয়ে

এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন। বিজ্ঞানে পাশের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ। মানবিকে পাশের হার ৭২ দশমিক ৩৫ শতাংশ এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগে ৭৬ দশমিক ৯৪ শতাংশ।

১ জনও পাশ করেনি এমন ৩টি প্রতিষ্ঠান হলো- কুমিল্লার দাউদকান্দির বজ্রা স্বদিব এসইপি মডেল কলেজ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ হজারী হাট স্কুল এন্ড কলেজ, নোয়াখালীর হাতিয়া তমরুদ্দিন স্কুল এন্ড কলেজ।

শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত গত ৫ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ২০১৮ সালে পাশের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৯৪৪ জন।

ফলাফল বিশ্লেষনে দেখা দেখাগেছে ২০১৭ সালে পাশের হার ছিল ৪৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৬৭৮ জন। ২০১৬ সালে পাশের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৯১২ জন। ২০১৫ সালে পাশের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৪৫২জন।

আরও পড়ুন