কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

ফাইল ছবি

কুমিল্লার সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনি জন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি নোহা মাইক্রোবাসকে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত হয়। এ সময় আহত হন আরও তিনি জন।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাইওয়ে পুলিশ মনিরুল ইসলাম জানান।

 

আরও পড়ুন