কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

খাটিয়া থেকে পড়ে উম্মে হানি নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি বাঞ্ছারমপুর উপজেলার ভূরভূরিয়া গ্রামের মো. মহিউদ্দিন মিয়ার মেয়ে।

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সালাহউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নতুন কুমিল্লা.কমকে বলেন, শিশু উম্মে হানি বুধবার এশার নামাযের আগ মুহুর্তে একা ঘরের খাটিয়ায় বসে খেলা করছিল।

হঠাৎ খাটিয়ার কিনারায় চলে এলে ভারসাম্যহীন হয়ে মাথা নিচের দিকে উল্টোভাবে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ঘার নরম হয়ে যায় এবং অচেতন হয়ে পড়ে।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রাত ৮টার দিকে হোমনা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায় বলে তিনি জানান।

আরও পড়ুন