কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে আজকের বিজনেস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লা বুড়িচং উপজেলা পরিষদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মেহেদী হাসান বাবু’র সম্পাদিত জাতীয় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ ৩য় বর্ষ পদাপর্ণ উপলক্ষ্যে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার,উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়ের আয়োজনে র‌্যালীতে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রতিনিধি মো: রবিউল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: মোসলেহ উদ্দিন, ব্রাহ্মণপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহম্মদ লাভলু,

বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, দৈনিক আজকের কুমিল্লা ও আনন্দ টিভি প্রতিনিধি সাকিব আল হেলাল,উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো: কামাল হোসেন, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন, মো: হাসান,

সাংবাদিক আমিনুল ইসলাম বাবু,কুমিল্লা আইন কলেজের ছাত্র মো: মাসুম,বুড়িচং আইটি জোনের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশিদ, বুড়িচং আইটি জোনের সহকারি ট্রেইনার মো: সাইফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন