কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভিক্টোরিয়া কলেজ সাবেক অধ্যক্ষ রতন কুমারের দুর্নীতি সন্ধানে দুদক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সদ্য বিদায়ী (ওএসডি হওয়া) অধ্যক্ষ রতন কুমার সাহার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনে হঠাৎ উপস্থি হন।

কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) সহকারি পরিচালক মোহাতাব উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে বর্তমান অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়ার সাথে দেখা করেন। এসময় তারা বিদায়ী অধ্যক্ষ রতন কুুমারের কর্মকাল ১৫ মাসের ব্যাংক হিসাবের বিবরণী চেয়েছেন।

তাছাড়া কলেজের কোষাধ্যক্ষ আব্দুল হান্নানের কাছেও বিভিন্ন বিল ভাউচার ও হিসাব পদ্ধতিসহ নানা বিষয়ে জানতে চেয়েছেন।

দুদক প্রতিনিধি দলের প্রধান, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাতাব উদ্দিন এ বিষয়ে নতুন কুমিল্লা.কমকে বলেন, কলেজ অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে দুদকের ১০৬ নম্বরে একটি অভিযোগ হয়েছিলো। ওই অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে প্রাথমিক সত্যতা যাচাই করার জন্য আমরা কলেজে গিয়েছিলাম।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বর্তমান কলেজ অধ্যক্ষ আমাদেরকে বিগত অধ্যক্ষ রতন কুমার সাহার সময়কার ব্যাংক বিবরণী সরবাহ করবেন। ব্যাংক বিবরণীসহ অন্যান্য ডকুমেন্টস হাতে পেলে বিষয়টি পরিষ্কার কবে বলে তিনি জানান।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক সূত্র জানান, দুপুর ১২ টার দিকে দুদকের টিমটি প্রশাসনিক ভবনে এসে উপস্থিত হয়। পরে সরাসরি কলেজের অধ্যক্ষের সাথে দেখা করেন এবং হিসাবরক্ষক আব্দুল হান্নানের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ বিষয়ে জানতে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়াকে একাধিক বার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন