কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে অন্তত আরো ৫জন।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড সংলগ্ন উত্তর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার হিরাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী শিল্পি আক্তার।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সদর দক্ষিণ (চৌয়ারা) ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী শিল্পি আক্তার মারা যায়।

দূর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে ওসি আলমগীর হোসেন জানান।

উল্লেখ্য- গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ ছাত্রলীগ নেতা মারা যান।

আরও পড়ুন