কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি: কুমিল্লায় স্থানীয় সরকারমন্ত্রী

ফাইল ছবি

ক্যাসিনো চালানোর অভিযোগে আটক হওয়া যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে বিএনপি সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি। যতই যুবলীগে যোগদান করেন, আপনাকে ক্ষমা করা হবে না। যুবলীগের বিরুদ্ধে যে অভিযান চলছে তা জেলা ও উপজেলা পর্যায়েও চালানো হবে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দখল-তদবির সহ্য করা হবে না। অন্যায়কারীদের সঙ্গে সরকারের আপসের সুযোগ নেই।’

‘দুর্নীতিকে ওয়াশআউট করে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ দেশে পরিণত করা হবে। বিএনপি দেশে অন্যায়-অত্যাচার-সন্ত্রাস-নৈরাজ্য ও দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছিল।’

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে যৌথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হীরাসহ অনেকে।

আরও পড়ুন