কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সদর দক্ষিণে চাঁদাবাজী ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পরিবহন, ফুটপাত ও বিভিন্ন পয়েন্টে নামে বেনামে সংগঠন ও পুলিশের নাম ভাঙ্গিয়ে কিছু অসাধু চক্র চাঁদা আদায় বন্ধে মাঠে নেমেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ মামুন (পিপিএম)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোডের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে হ্যান্ড মাইক দিয়ে সিএনজি, বাস ও মিনিবাসসহ বিভিন্ন পরিবহন শ্রমিকদের নিয়ে সমাবেশ করেন।

পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদা নেয়ার অভিযোগে তিনি কঠোর হুশিয়ারী করে বলেন, পুলিশের নামে চাঁদা আদায় করলে তাকে আটক করে আমাকে খবর দিবেন। আমাকে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি বলেছেন ওনার নির্বাচনী এলাকায় এসব চাঁদবাজি চলবে না। কোন শ্রমিককে হয়রানী করা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, পরিবহন নেতা আবদুর রউফ, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষীসহ পরিবহনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন