কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অন্যায়কারি ও মাদক সেবীদের কাউকে দলীয় পোষ্ট দেয়া হবে না: অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল / ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, এক ইউপির লোক, অন্য ইউপিতে গিয়ে বিচার করতে পারবে না। টাকার বিনিময়ে অন্যায় ভাবে বিচার করতে পারবে না। এদিকে মাদক সেবী বা মাদকের সঙ্গে জড়িতদের দলীয় পোষ্ট দেয়া হবেনা।

দেশকে এগিয়ে নিতে যুবলীগের ভূমিকা অপরিসিম। আমি যেখানে রেখে যাবো, সেখান থেকেই এ যুবকদের হাল ধরতে হবে। যুবগীল থেকে শুরু করে দলীয় কোনো নেতা অন্য কোনো নেতার বিরুদ্ধে সমালোচনা করলে তার পদ থাকবে না বা দলীয় কোনো পোষ্টে দেয়া হবেনা।

গতকাল শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ মাস স্বাধীনতার মাস। একটি গোষ্ঠী বঙ্গ বন্ধুর স্বপ্নের দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে বুদ্ধিজীবিদের হত্যা করেছে। এ যুবকেরাই বঙ্গ বন্ধুর নেতৃতে এক সাগরের রক্ততের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে। আগমী ২০২০ সালে এ দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। তাই আমাদের আরো একটি যুদ্ধ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে একটি সদস্যকে চাকরি দিয়ে বঙ্গ বন্ধুর স্বপ্ন পুরণ করতে হবে।

এ সময় উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্তে¡ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভ‚ঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমূখ। পরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে আওয়ামীলীগ আয়োজিত সভায় যোগ দেন মন্ত্রী।

আরও পড়ুন