কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মনোহরগঞ্জে আরও এক নারীর করোনা সনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪

কুমিল্লার মনোহরগঞ্জে এবার এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই নারীর বাড়ি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ইউসুফপুর গ্রামে। মনোহরগঞ্জে এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা ওই নারীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


ইউএনও জানান, গত ৩০ এপ্রিল ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে শনিবার রিপোর্টে করোনা পজেটিভ আসে। তার বয়স ২৬ বছর। ফলে মনোহরগঞ্জে এ নিয়ে ৪ জনের করোনা শনাক্ত হলো।

কুমিল্লা জেলার করোনা সংক্রমণ সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আক্রান্ত ওই নারীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়া ওই পরিবারের আরো ৬/৭ জনের নমুনা সংগ্রহ করে শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন