কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (০১-মে) গভীর রাতে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলী হাইস্কুল এন্ড কলেজের উত্তর পাশ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র স্বস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে বশির আহমদ একই গ্রামের ফজলের রহমানের ছেলে নজির আহম্মদ ও দক্ষিণ মাহীনি গ্রামের মৃত শামছুল হকের ছেলে লোকমান হোসেন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ- পরিদর্শক ( এস আই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিজ, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্বার করা হয়।

এ বিষয়ে আজ শনিবার (২ মে) থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি ডাকাতি মামলা হয়েছে।

আরও পড়ুন