কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা নগরীতে করোনা রোগী সনাক্ত, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে কুমিল্লা নগরীর এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৯৩ জনে দাঁড়িয়েছে। নতুন সনাক্ত হওয়া ওই ব্যক্তি কুমিল্লা নগরীর প্রথম করোনায় আক্রান্ত রোগী।

এদিকে, করোনা থেকে কুমিল্লায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪ জন। এদের নতুন করে সুস্থ হয়েছেন একজন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।

সোমবার (৪ মে) দুপুর ২ টার দিকে নতুন কুমিল্লাকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীতে সনাক্ত হওয়া ওই করোনা আক্রান্ত রোগী (বয়স ৩৫ বছর, পুরুষ) নগরীর রাজগঞ্জের রাজবাড়ি কম্পাউন্ড পুকুর পাড় এলাকার বাসিন্দা। তার বসবাসরত ভবনটি ইতিমধ্যে লকডাউন করা হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, সোমবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজা ২৫২ জনের জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১ হাজার ৯৬৯ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৯৩ জন। এর মধ্য থেকে সুস্থ হয়েছে ২৪ জন। আর মারা গেছেন ৪ জন।

আরও পড়ুন