কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ২৪ ঘন্টায় এক উপজেলায় দশ জনসহ করোনায় আক্রান্ত ১২, মৃত্যু ১

গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে আরও ১২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জেলার মুরাদনগর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১০ জন। আর জেলার নাঙ্গলকোটে আক্রান্ত হয়েছেন দুইজন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭১ জন।

এদিকে, কুমিল্লায় করোনার ছোবলে নতুন করে মৃত্যু হয়েছে একজনের। এদিয়ে জেলায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এছাড়া জেলায় করোনা জয় করে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। এর মধ্যে নতুন করে লাকসামের তিনজন, মনোহরগঞ্জে একজন, দাউদকান্দিতে একজন ও তিতাসে একজনসহ মোট ৬ জন সুস্থ্য হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুর ২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।

তিনি জানান, বুধবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৯৫ জনের জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৪৫৩ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৭১ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। আর মারা গেছেন ৯ জন।

আরও পড়ুন