কুমিল্লা
বুধবার,২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় করোনা শনাক্ত ১৩ হাজার ছাড়াল

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৬৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কুমিল্লায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৩ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে ৪৪৬ জনের।

শুক্রবার (১১ জুন) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় মারা গেছে একজন। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।

মীর মোবারক হোসেন আরও জানান, গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৩ দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ১১জন, বুড়িচংয়ের একজন, ব্রাহ্মণপাড়ার দুইজন, চৌদ্দগ্রামের দুইজন, লাকসামের চারজন, নাঙ্গলকোটের একজন, বরুড়ার একজন এবং মুরাদনগরের একজন রয়েছে। আক্রান্তের হার ১৪ দশমিক ১ শতাংশ।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। এদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৩৫ জন এবং আদর্শ সদর উপজেলার ৫জন রয়েছে। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৮৩ জন।

আরও পড়ুন