কুমিল্লা
বৃহস্পতিবার,২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় লঞ্চিং হলো হোন্ডা সিবিআর ১৫০আর ডাবল ডিস্ক এবিএস মডেল

কুমিল্লায় নতুন ডিজাইনের সিবিআর ১৫০আর ডাবল ডিস্ক এবিএস ভার্সন মডেলের লঞ্চিং হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর অথোরাইজড শোরুম কুমিল্লা নিশ্চিন্তপুর এলাকায় সামিয়া অটো-এ আয়োজন করা হয়।

এ সময় সামিয়া অটো’র ডিলার মো. আবদুল হান্নান, শোরুম ম্যানেজার (সেলস) মাধব দাস, কুমিল্লা রয়েল বাইকারস গ্রুপের এডমিন ফরহাদ ও ব্লগার রক স্টার শুভ প্রমুখ।

সিবিআর ১৫০আর-এ ডাবল চ্যানেল এবিএস, ইমার্জেন্সি সিগনাল, পিজিএম এফআই ইঞ্জিন, পুল ডিজিটাল মিটারসহ অসংখ্য আপডেট ফিচার রয়েছে।

আরো জানা যাবে www.bdhonda.com– এ।

আরও পড়ুন