কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সৌদিআরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েছে চৌদ্দগ্রামের দুই প্রবাসী!

সৌদিআরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের পুত্র কামরুল ইসলাম(৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার পুত্র এয়াছিন ওরফে ফকির(৩৪)। নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশি ফরিদ আহমদ ভুঁইয়া আজ সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, সৌদিআরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরীতে কাজ করতো কামরুল ইসলাম ও এয়াছিন। ফ্যাক্টরীর উপরেরই ছিল তাদের থাকার বাসা। শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়।

এছাড়া আহত হয়েছেন এক ইয়েমেন নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার শেষে ছৌমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর এয়াছিনের রয়েছে দুই ছেলে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম জানান, দুই বাংলাদেশী মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি। তবে খোঁজ নিচ্ছি।

(নতুন কুমিল্লা/এমইউ/এইচএম/জুন ১৮, সোমবার, ২০১৮)

আরও পড়ুন