কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মৌসূমী ও পপির চেয়ে উপরে পূর্ণিমা: ফেরদৌস

ফেরদৌস আহমেদ বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হিসেবে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র প্রয়াত নায়ক সালমান শাহ এর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’, এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ। পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। ‘মিট্টি’ নামে একটি বলিউড চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ১৯৯৮ সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। এগুলো হচ্ছে হঠাৎ বৃষ্টি, গঙ্গাযাত্রা, কুসুম কুসুম প্রেম ও এক কাপ চা।

সম্প্রতি দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মেঘ কন্যা’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিঝুম রুবিনা।

এই তারকা শুক্রবার অডি গাড়ি কিনলেন। গাড়ি কিনেই মা, শাশুড়ি, বউ ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন তিনি।

মৌসুমী, পূর্ণিমা ও পপি—কাকে সবার ওপরে রাখবেন? এমন প্রশ্নের জবাবে এই তারকা জানান, পূর্ণিমাকেই সবার উপরে রাখবেন তিনি।

আরও পড়ুন