কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে সেপটিক ট্যাংকে নেমে দু’শ্রমিকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন (১৮) ও চৌগুরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবুল কালাম (২৬)।

ভবন নির্মানের মেস্ত্রী ফরহাদ হোসেন নতুন কুমিল্লা.কমকে বলেন, নিহত দুই নির্মাণ শ্রমিক সাটারিংয়ের বাঁশ খুলতে গিয়ে ট্যাংকের ভিতরে ঢুকে অক্সিজেন স্বল্পতায় অজ্ঞান হয়ে যায়। এ সময় সহকর্মী শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণাকরেন। দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার (৩১ জুলাই) সকালে কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ (কুমকে) হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

আরও পড়ুন