কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আবরারকে নয়, হত্যা করা হয়েছে বাংলাদেশকে

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল, সন্ত্রাস, দুর্নীতি, মদ-জুয়া, খুন-ধর্ষন বন্ধ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ আক্টোবার) বাদ আসর জেলা সভাপতি আলহাজ¦ মাওলানা মোঃ তৈয়্যব এর সভাপতিত্ত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে পানি নেই, দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। নদীতে চর পড়ে গেছে। তাই পানি দেওয়া যাবে না। তিস্তা নদীর সমস্যা সমাধানের আগ পর্যন্ত এ দেশ থেকে এক ফোঁটা পানিও ভারতে যাবে না।

আবরার হত্যা প্রসঙ্গে বক্তারা বলেন, দেশের পক্ষে কথা বলার কারণেই আবরারকে হত্যা করা হয়েছে। তার ফেসবুক পোষ্টে দেশ বা সরকার বিরোধী কোনও কথা ছিল না। আসলে আবরারকে হত্যা করা হয়নি, বরং গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকাকে হত্যা করা হয়েছে। আবরার হত্যার বিচারের বিষয়ে তারা বলেন, আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আসামি আটক আছে, আলামতও আছে।

আলাদা ব্যাঞ্চ গঠন করে তাদের বিচারকার্য অনতিবিলম্বে শেষ করুন। অন্যথায় দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সহসভাপতি খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর ইসলামী আন্দোলনের সভাপতি এম এম বিলাল হুসাইন,

জেলা সহসভাপতি অধ্যক্ষ মাসউদ আহমাদ, সেক্রেটারি মাওলানা নুর হুসাইন, নগর সেক্রেটারি মাওলানা এনামুল হক, যুবনেতা মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নাজির ফাহিম, মাওলনা আব্দুল্লাহ আল ফাহাদ, ছাত্রনেতা আজিজুল ইসলাম, রাশেদুল ইসলাম, নগর ইসলামী আন্দোলন নেতা ডা. মামুন, আলহাজ¦ আব্দুল খালেক প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন