কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

খসরুর আসনে বিনা ভোটে এমপি হচ্ছেন হাশেম খাঁন

অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন।

রোববার (২০ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিনে এ আসনে মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক জসিম উদ্দিন। ১৭ জুন সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয় শেষে উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী জসিম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন। এ বিষয়ে আগামী ২৪ জুন আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে ডিসি মো. কামরুল হাসান জানান।

মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ জানতে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনে প্রতীক বরাদ্দ ছিল ২৪ জুন এবং ২৮ জুলাই ভোটগ্রহণের কথা ছিল।

আরও পড়ুন