শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজে শুরু হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ব্যাংকিং ফেয়ার-২০২৬’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখার উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আব্দুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মফিজুর রহমান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সায়েম হোসেন।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’ এ অ্যাকাউন্ট খোলাসহ আধুনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন।
এ সময় ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসাইন এবং কুমিল্লা জোনাল অফিসের আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আলমসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলা থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন তাঁরা।
আয়োজকেরা জানান, মেলায় নতুন করে সেলফিন অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে।



