কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠান অধ্যক্ষকে কুমিল্লা বোর্ডের তলব

চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুরের কচুয়ায় স্ত্রী সালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী ইব্রাহীম খলিলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।

জাপ্রাপ্ত ইব্রাহীম খলিল কচুয়া উপজেলার নউপুরা গ্রামের মৃত আলতাফ উদ্দীনের ছেলে। মামলার এজাহারে জানা যায়, ইব্রাহীম প্রতিনিয়ত তার স্ত্রী ছালেহা বেগমকে মারধর করতো। ২০১৩ সালের ২ নভেম্বর ছালেহাকে বেদম প্রহার করলে গুরুতর অবস্থায় তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ সময় অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ছালেহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

পরদিন ৩ নভেম্বর ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় আসলে সালেহা বেগম মারা যান। পরে ৩ নভেম্বর সালেহার ভাই কাউছার আহম্মেদ ইব্রাহীম খলিলকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক ছাদেকুর রহমান একই বছর ৯ ডিসেম্বর ইব্রাহীম খলিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি এবং ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসামির অনুপস্থিতিতে ৩০২ ধারায় রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর আমান উল্লাহ আমান।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/০৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন