কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ব্রোঞ্জ জয়!

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের (আইপিএইচও) বিশ্ব আসরে বাংলাদেশ দল চারটি ব্রোঞ্জ পেয়েছে। শনিবার (২৮ জুলাই) আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।

ব্রোঞ্জ পদক জয়ী চার জন শিক্ষার্থী হলো আবরার আল শাদীদ আবীর (চট্টগ্রাম কলেজ) ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক (নটর ডেম কলেজ এবং রাশেদুল ইসলাম (মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)

বাংলাদেশ দলের দুইজন সদস্য তিন পয়েন্টের জন্য সিলভার পদক এবং বাকী একজন দুই পয়েন্টের জন্য অনারেবল মেনশন মিস করেছে। এছাড়াও একটা সমস্যায় পারফেক্ট স্কোর করেছে নটরডেম কলেজের ইরতিজা ইরাম।

এর আগে গত সোমবার প্রথম ২০ নাম্বারের পরিক্ষা হয়েছিল এবং বুধবার ছিল ৩০ নাম্বারের শেষ পরিক্ষা। গত দুইদিন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পর্তুগালের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ন দর্শনিয় স্থান পরিদর্শন করেন। আগামীকাল রবিবার সমাপনী ও পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে এবারের আয়োজন সমাপ্ত হবে।

বাংলাদেশ দলের লিডার হিসাবে ছিলেন দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ। লিসবনে বাংলাদেশ টিমের গাইড হিসেবে কাজ করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি সাহেদ ইব্রাহীম নবী। তিনি এর আগে গনিত অলিম্পিয়াডের বেশ কিছু আয়োজনের গাইড হিসেবে বিভিন্ন দেশে কাজ করছেন। আগামী কাল সন্ধ্যায় বাংলাদেশ টিমের দেশে ফিরে যাবার কথা রয়েছে।

(নতুন কুমিল্লা/এমআরএ/২৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন