কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন হোম অব ক্রি‌কে‌টে

বিশ্বকাপ ট্রফি হাতে মিনহাজুল আবেদিন নান্নু/ ছবি: নতুন কুমিল্লা

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আতিথিয়েতায় অনুষ্ঠেয় আইসিসি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরের হোম অব ক্রি‌কে‌টে। পাকিস্তান থেকে বুধবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় শের ই বাংলা জাতীয় ক্রি‌কে‌ট স্টেডিয়ামে এসে পৌঁছায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি।

সকাল ১১টা ২০ মিনিটে জাতীয় ক্রি‌কে‌ট অ্যাকাডেমির সামনে তা উন্মোচন করেন প্রধান নির্বাচক ও বাংলাদেশ ক্রি‌কে‌টের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। ট্রফি উন্মোচন শেষে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন ইউনিসেফের তত্বাবধানে সুবিধাবঞ্চিত শিশুরা। দুপুর ১২টায় ফটো সেশনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রি‌কে‌টাররা।

১৮ অক্টোবর সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাজধানীর যমুনা ফিউচার পার্কে রাখা হবে। ১৯ অক্টোবর ট্রফি চলে যাবে সিলেটে। সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তা সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

২০ অক্টোবর সেখান থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফি নিয়ে যাওয়া হবে। এর পরদিন বাংলাদেশ থেকে নেপাল ভ্রমনে যাবে ট্রফি।

গেল ২৭ আগস্ট ভ্রমনে বের হয় বিশ্বকাপ ট্রফি। নয় মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমন করবে এটি। বাংলাদেশ শেষে নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডে পৌঁছাবে।

আরও পড়ুন