কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোট উপজেলা যুবদল সভাপতি ছোট নয়ন গ্রেফতার

আনোয়ার হোসেন (ছোট নয়ন) / ফাইল ছবি

নাঙ্গলকোট উপজেলা যুবদল সভাপতি আনোয়ার হোসেন (ছোট নয়ন) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। সোমবার সন্ধ্যায় কুমিল্লা রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাত সাড়ে ১১টায় নাঙ্গলকোট থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়। আনোয়ার হোসেন পৌর এলকার হরিপুর গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মঙ্গলবার নতুন কুমিল্লাকে জানান, আনোয়ার হোসেনকে (ছোট নয়ন) কুমিল্লা র‌্যাব-১১ অভিযান চালিয়ে কুমিল্লা রেল স্টেশন এলাকা থেকে আটক করে রাত ১১টা ৩৫ মিনিটের সময় নাঙ্গলকোট থানা পুলিশের হাতে সর্পদ করে।

তার বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় নাশকতার মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন