কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নারী গাঁজা ব্যবসায়ী আটক

কুমিল্লার চান্দিনায় শাহিনুর আক্তার (৩৫) নামে এক নারী গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তিন কেজি গাজাঁ জব্দ করা হয়। আটক শাহিনুর আক্তার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার দুধ মিয়ার বাড়ির নুরুল ইসলামেরমেয়ে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী নতুন কুমিল্লাকে জানান, সীমান্ত এলাকা থেকে গাজাঁ নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগুর বাস ষ্টেশন এলাকায় অভিযান পরি চালনা করা হয়। এমন সময় কুমিল্লার দিক থেকে আসা মারতি গাড়ি থেকে নামার পর এক নারীরকে তল্লাশী করে তার দেহে থাকা তিন কেজি গাজা জব্দ করা হয়।

এ ঘটনায় চান্দিনা থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন