কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল-এ আর পাচ্ছেনা স্টিভেন স্মিথকে !

কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভ স্মিথ / ফাইল ছবি

রুটিন চেক আপের জন্যই অস্ট্রেলিয়া গিয়েছিলেন স্টিভেন স্মিথ। সেখান থেকে আগামী সপ্তাহে বাংলাদেশে ফেরার কথা ছিল তার। কিন্তু সিডনিতে ডাক্তার দেখানোর পর সেই পথ এখন বন্ধ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে বিপিএলের চলতি আসরে আর স্মিথকে দেখা যাবে না। ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে।

কুনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন স্মিথ। কিন্তু সিডনিতে ব্যক্তিগত চিকিৎসককে দেখানোর পর জানা যায়, সার্জারি করতে হবে স্মিথের ডান কুনুইয়ের লিগামেন্টে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছেন, অস্ত্রোপচারের পর অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্মিথকে। এরপর আছে পুনর্বাসন। অর্থাৎ বিপিএলে আর খেলা হচ্ছে না বিশ্বসেরা এই ব্যাটসম্যানের।

এদিকে অধিনায়ককে হারিয়ে কিছুটা বিপাকে কুমিল্লা। যদিও গত ম্যাচে তাদের নেতৃত্ব দিয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু বাকি টুর্নামেন্টটা কি ইমরুলই নেতৃত্ব দেবেন সেই ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

গত বছরের মার্চে বল ট্যাম্পারিং কাণ্ডে জড়িয়ে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন স্মিথ। আগামী মার্চে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তার আগে বিপিএলে খেলে হাতটা একটু পাকিয়ে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরিতে পড়ে তা আর হয়ে উঠলো না তার। আর বিপিএলও হারাল এবারের আসরে তার সবচেয়ে বড় তারকাকে।

আরও পড়ুন