কুমিল্লা
বুধবার,৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি কাউসার আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাউসার আহমেদ (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। আটক মোঃ কাউসার আহমেদ চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার গোমারবাড়ির মো. দুলাল মিয়ার ছেলে।

কুমিল্লা-১০ বিজির অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী শনিবার বিকেলে নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, গোপনা সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার গোমারবাড়ি গ্রামে কুমিল্লা-১০ বিজিবি’র অধীনস্থ চৌদ্দগ্রাম বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে কাউসারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশীরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীকারাগারে পাঠানো হয়েছে বলে পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানিয়েছেন।

আরও পড়ুন