কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সু-শাসন ও দূর্নীতি মুক্ত করা বড় চ্যালেঞ্জ: কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশে দারিদ্রতা এখন আর বড় চ্যালেঞ্জ নয়, অবকাঠামোগত উন্নয়নও বড় চ্যালেঞ্জ নয়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সু-শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দূর্নীতি মুক্ত করা দেশ গড়া।

শনিবার (১২ জানুয়ারি) কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস।

অনুষ্ঠান শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ্য থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবাগত মন্ত্রীকে।

আরও পড়ুন