কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে অসামাজিক কার্যকলাপের দায়ে তিন নারি-পুরুষ আটক

ফাইল ছবি

কুমিল্লার লাকসামে বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের দায়ে তিন নারি-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাইপাস গন্ডামারা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেরে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার শাহ আলমের কন্যা ও পুজকরা এলাকার সুমনের স্ত্রী আফরোজা বেগমকে (৩৫) আটক করে ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রহিমান বেগম (৪২)।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, লাকসাম বাইপাস এলাকার উত্তর লাকসাম গন্ডামারা রাস্তার মাথায় মারুফ টাইলস দোকানের পেছনে জনৈক আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আবু ইউসুফ ভূঁইয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে রহিমা বেগম নামে এক নারী দেহ ব্যবসা চালানোর অভিযোগ ওঠে। ওই নারী বাইরে থেকে পুরুষ মহিলা এনে তার ঘরে অবৈধভাবে মেলামেশার সুযোগ করে দিয়ে টুপাইস কামাতো। রহিমা স্বামী ছাড়াই এ বাড়িতে বাসা ভাড়া নিয়ে তার এক কন্য সন্তানসহ দীর্ঘদিন অবস্থান করছেন।

বিকেলে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন