কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবৈধ স্থাপনা অপসারণ

দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ন বানিজ্যিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির অংশে অবৈধ স্থাপনা অপসারণ করেছে পুলিশ। মহাসড়কের উপজেলার গৌরীপুর বাসষ্ট্যান্ড, শহীদনগর, ইলিয়টগঞ্জ ও টোলপ্লাজা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের পাশ ঘেষে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা অপসারণ করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ নতুন কুমিল্লাকে বলেন, সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল, দূর্ঘটনা রোধকল্পে ও শৃঙ্খলা ফেরাতে এই অভিযান করা হয়েছে। মহাসড়কের পাশ ঘেষে কোন দোকানপাট গড়ে না তুলতেও স্থানীয়দের প্রতি অনুরোধ জানান তিনি।

অপর দিকে হাইওয়ে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ বলেন, অবৈধ স্থাপনা অপসারণের ফলে যানবাহন ও পথচারীরা অনেকটাই নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

আরও পড়ুন