কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ি আটক

কুমিল্লার বুড়িচংয়ে ৩ হাজার পিস ইয়াবাট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আকট করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

আটকরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আবদুর রহিম (৩০) ও মোঃ নজরুল (২৫)।

দেবপুর ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ ফসিউজ্জামান নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর এলাকায় রাস্তায় চেকপোষ্ট দিয়ে বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ভৈরববাজারগামী ইউরোসিটি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে (চট্ট মেট্টো-ব ১১-১১৬০) তল্লাসী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাট্যাবলেট জব্দ করা হয়। এসময় এ ঘটনার সাথে জড়িত আবদুর রহিম ও নজরুলকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে হয়েছে বলে ইনচার্জ আবু ইউসুফ ফসিউজ্জামান জানান।

আরও পড়ুন