কুমিল্লা
বৃহস্পতিবার,৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭
শিরোনাম:

চৌদ্দগ্রামে ঈদগাঁহ সফিকিয়া দাখিল মাদরাসায় ল্যাপটপ বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে মরহুম দেলোয়ার হোসেন কামাল ফাউন্ডেশনের উদ্যোগে বাতিসা ইউনিয়নের একতা বাজার সফিকিয়া দাখিল মাদরাসায় ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুভপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভিকারুন নেছা সেরু, সদস্য ফায়েজ হোসেন সেতু, মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম, সহ সুপার মাওলানা আবদুল মমিন।

মাদরাসার সহকারী শিক্ষক মোঃ শাহ জালালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার বিদ্যুৎসায়ী সদস্য জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ছদরুল হোসেন সবু, আবদুর রউফ, আবুল বশর, মাছুম, কবির আহমেদসহ মাদরাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন