কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা নগরীর টমছমব্রীজ ফল মার্কেটে আগুন

ফাইল ছবি

কুমিল্লার বৃহৎ ফল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ আগস্ট) ভোরে মহানগরীর টমছমব্রীজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলি হলো ইয়াছিন ফল ফ্রুডস, মায়ের দোয়া ফল, জসিম ফল ফ্রুডস, ফাতেমা ফল ফ্রুডস, কবির ফল দোকান, মা-বাবার দোয়া ফল দোকান, জয় ফল বিতান, তুষার ফল বিতান ও একটি চা দোকান রয়েছে।

কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র কর্মকর্তা ফারুক আহমেদ নতুন কুমিল্লা.কমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৮টি দোকান পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে। তবে ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে নির্নয় করা হবে বলে এ কর্মকর্তা জানান।

আরও পড়ুন