কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত

ফাইল ছবি

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ইদ্রিস মিয়া (৩৩) নাম এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক ইদ্রিস মিয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার বাসিন্দা।

ময়নামতি হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নতুন কুমিল্লা.কমকে জানান, রাঙ্গামাটি থেকে ঢাকাগামী কাঠ বোঝাই একটি ট্রাক সুয়াগাজী এলাকায় রাত সাড়ে ১২টার পৌছলে ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় ট্রাকটি সড়কের পাশে থামিয়ে হেলপার মেরামতের কাজ করছিলেন।

ঠিক ওই সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের ভেতরে ঘুমিয়ে থাকা ট্রাকচালক ইদ্রিস মিয়া গাড়ি থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আশে বলে ওসি আলমগীর হোসেন জানান।

আরও পড়ুন