কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ইউএনও’র অভিযান

ফাইল ছবি

কুমিল্লার হোমনায় বিদেশফেরত লোকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় বিদেশফেরত লোকজন হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে বাইরে চলাফেরা করছেন এমন অভিযোগে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পুলিশের ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা।

এসময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার। পরে করোনাভাইরাস প্রতিরোধে ইউএনও তাপ্তি চাকমা তার অফিস আঙিণা ও সরকারি বাসা-বাড়ির আনাচে কানাচে জীবাণুনাষক স্প্রে করেন।

এদিকে করোনা ভাইসরাসের প্রভাবে নিত্যপণ্যের সরবারহ নেই বলে গুজব ছড়িয়ে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগে হোমনা বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া।

সদর বাজারের পুরাতন লঞ্চঘাটের পাইকারী ডিম বিক্রেতা মো. আলম মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন