কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বিনামূল্যে কুমিল্লা চলচ্চিত্র মঞ্চের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কুমিল্লা মহানগরীর জন গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে চলচ্চিত্র মঞ্চ কুমিল্লা। নিজস্ব অর্থায়নে এ জীবাণুনাশক তৈরির উদ্যোগ নেয় তারা।

চলচ্চিত্র মঞ্চ কুমিল্লার পরিচালক খায়রুল আনাম রায়হান নেতৃত্বে নিজস্ব ল্যাবে ১২ জন কর্মী WHO-এর ফর্মুলা অনুসারে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন। এতে প্রস্তুত প্রণালী হিসেবে ব্যবহার করে থাকেন ইথানল-৯৬%, হাইড্রোজেন পা অক্সাইড-৩%, গ্লিসারল-৭৪% ও স্টেরাইল ডিস্টিলড ওয়াটার।

প্রাথমিক পর্যায়ে তারা তৈরি করেছেন ১০০মিলির ৫ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার। গত রবিবার (২২ মার্চ) থেকে এ কর্মসূচি হাতে নেয়া হয়। এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন নগরীর কান্দিরপাড়, চকবাজার, আদালত চত্বর, পুলিশ লাইন, শাসনগাছ, টমছমব্রীজ ও কুমিল্লা ডিসি অফিস এলাকায়। চলবে মাস ব্যাপি। পরিকল্পনা রয়েছে ৩ লাখ হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে বিতরণের।

এ ছাড়াও শ্রমজীবী মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধের উপকরণ হ্যান্ডওয়াশ, মাস্ক ও ব্যবহার্য জিনিসপত্র জীবাণুমুক্ত করার তরল উপকরণ বিতরণ করা হবে। নতুন কুমিল্লা ডটকমকে এমটি জানিয়েছেন চলচ্চিত্র মঞ্চ, কুমিল্লার পরিচালক খায়রুল আনাম রায়হান।

তিনি আশা প্রকাশ করেন, বিত্তবানদের সহযোগীতা পেলে তাদের এ কার্যক্রম আরও দুর্বারগতিতে এগিয়ে যাবে।

আরও পড়ুন