কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লবনের বস্তায় ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করলো কুমিল্লা র‌্যাব-১১

কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গিয়ে ৫৯ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১ কুমিল্লার একটি দল। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার।
তিনি জানান, বুধবার দিবাগত গভীররাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা হতে অনুসরণ করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লবণের বস্তার ভিতর লুকিয়ে অভিনব কায়দায় কাভার্ডভ্যানযোগে ইয়াবা পাচারকালে মাদক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


তারা হলেন; সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো.জিয়া বেপারী (৪০) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর গ্রামের মো.মুন্না ওরফে আলাউদ্দিন (২২)। এ সময় তাদের নিকট থেকে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ হতে কাভার্ডভ্যানে লবণের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন