কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৭৭, নতুন সনাক্ত ৯ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে কুমিল্লা জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত ওই ৯ জনের মধ্যে জেলার দেবিদ্বারে ৬ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, মুরাদনগরে ১ জন ও দাউদকান্দিতে ১ জন রয়েছেন।

এনিয়ে কুমিল্লায় ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭৭ জন। আর মৃত্যুবরণ করেছেন তিন জন। মৃত ব্যক্তিরা জেলার দেবিদ্বার ও মেঘনা উপজেলার বাসিন্দা ছিলেন। এছাড়া আক্রান্ত ৭৭ জনের মধ্যে এ পর্যন্ত ৯ জন সুস্থ হয়েছেন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান নতুন কুমিল্লাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা জেলা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৯৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৪৯৩ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৭৭ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ জন।

আরও পড়ুন