কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অসহায় কুবিয়ানদের জন্য লড়ছে টিম ‘সিপিএ’

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলছে লকডাউন। এতে নিম্ন আয়ের অসহায় মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। তবে সেই অসহায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একদল স্বেচ্ছাসেবী তরুন। নাম দিয়েছে ‘সিপিএ’ তথা কুবিয়ানদের পাশে আমরা। এতে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বেশ কয়েকজন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংকটে থাকা প্রায় ৪২ টি পরিবারকে অন্তত ১০ দিনের খাবারের ব্যবস্থা করেছে দলটি। তবে আরও বেশি সহায়তা করতে হলে প্রয়োজন বেশি পরিমাণে অনুদান। ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে অসহায় কুবিয়ানদের সহায়তা করছে সংগঠনটি।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


টিস সিপিএকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানুষের পাশে দাড়াতে সহায়তা করছেন।

সিপিএ টিমের সদস্য ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ তারেক রহমান বলেন,‘মানুষের জন্য কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের, সেখানে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে পারার অনুভূতিটা বলে বুঝাতে পারব না। আমাদের এই সেবাটাতে সরাসরি শিক্ষার্থীদের সাথে দাতার সম্পর্ক করে দেওয়ার চেষ্টা করছি।’

সিপিএ টিমের সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, ‘সারা বিশ্বে করোনা ভাইরাসের মহামারীতে সবার স্বাভাবিক কার্যক্রম একেবারেই স্তিমিত হয়ে পড়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও অনেকেরই পরিবার এ সমস্যার কারণে সংকটে রয়েছে। আমরা চেষ্টা করছি যাদের সমস্যা তাদের জন্য সামর্থ্যবানরা যাতে এগিয়ে আসে।

আরও পড়ুন