কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লালমাইতে মৃত ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ, লকডাউন প্রত্যাহার

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের মৃত সুবাস চন্দ্র দাস করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। মৃত্যুর ৫দিন পর বুধবার রাতে এতথ্য নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব ওই বাড়ীতে গিয়ে লক ডাউন প্রত্যাহার করেন। তবে পুলিশ বাড়ীটির ৪টি পরিবারের সদস্যদের আরো ৯দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করেছেন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এর আগে গত ২৫ এপ্রিল শনিবার সকাল ৮টায় উপসর্গ নিয়ে মারা যান সুভাস চন্দ্র দাস (৬৫)। খবর পেয়ে ওইদিন সকাল ১০টায় লালমাই উপজেলা প্রশাসন বাড়ীটি লক ডাউন করে দেন এবং মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে আইইডিসিআর-এ প্রেরণ করেন।

মৃত্যুর আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া বাগমারা ২০ শয্যা হাসপাতালের দুইজন চিকিৎসক, দুইজন নার্সিং অফিসার, একজন স্বাস্থ্য সহকারী এবং তার সৎকারে জড়িত ৪জন স্বেচ্ছাসেবকও ২৯ এপ্রিল রিপোর্ট আসা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, রিপোর্ট নেগেটিভ আসায় নাওড়ার মৃত সুভাস চন্দ্র দাসের বাড়ীর লক ডাউন প্রত্যাহার করা হয়েছে। তবে ওই বাড়ীর সবাইকে নিরাপদে বাড়ীতে অবস্থান করতে বলা হয়েছে।

উল্লেখ্য ২৯ এপ্রিল পর্যন্ত করোনা সন্দেহে লালমাই উপজেলার মোট ২৮জন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন বাগমারা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসকরা। তাদের মধ্যে ২২ এপ্রিলের আগে নমুনা সংগ্রহ করা ১২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদের মধ্যে লাকসামে করোনা পজিটিভ হওয়া মসজিদের মুয়াজ্জিন এনায়েতের রুমমিট পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের ইয়াছিনেরও নেগেটিভ রিপোর্ট এসেছে।

আরও পড়ুন