কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আরও ১২ জনের করোনা শনাক্ত, ২ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে কুমিল্লায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে কুমিল্লায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩৪ জন।

এদিকে, করোনার ছোবলে কুমিল্লায় নতুন করে মৃত্যুবরণ করেছেন দু’জন। এ নিয়ে জেলায় মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে সুস্থ হয়েছেন একজন। মোট সুস্থ হয়েছেন ২৭ জন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


নতুন আক্রান্তদের মধ্যে জেলার দেবিদ্বারের ছয় জন, বরুড়ার তিন জন, কুমিল্লা সিটি করপোরেশনে দু’জন ও আদর্শ সদরে এক জন।

আজ শুক্রবার (৮ মে) দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৯৮৮ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৬৮৩ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩৪ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ জন। আর মারা গেছেন ছয় জন।

আরও পড়ুন