কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দাম নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লায় বিভিন্ন নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নতুন কুমিল্লাকে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলা‌ম।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


তিনি জানান, রমজানের ১৩তম দিনে নিত্যপ‌ণ্যের দাম স্বাভা‌বিক রাখতে কু‌মিল্লার আদর্শ সদর উপজেলার কা‌লির বাজার, সদর দ‌ক্ষিণের কোটবা‌ড়ি বাজার ও বু‌ড়িচং‌য়ের কা‌বিলা বাজারে অভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এ সময় মূল্য তা‌লিকা না রাখায় মেসার্স নাজমুল স্টোরকে ৩ হাজার টাকা, ভৌ‌মিক স্টোরকে ২ হাজার টাকা ও পায়েল স্টোরকে ২ হাজার টাকা‌ জ‌রিমানা করা হয়।

আর মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষ‌ণের অভিযোগে গ্রামীণ বাজারকে ৮ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় দৃশ্যমান স্থানে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন, কারসা‌জি করে পণ্যের দাম বৃ‌দ্ধি না করা, পাইকা‌রি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শা‌রী‌রিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-‌বিক্রয়ের অনুরোধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন