কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ঈদে বন্ধই থাকছে কুমিল্লা সিটির সকল মার্কেট-শপিংমল

ফাইল ছবি

এবারের ঈদুল ফিতরে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সকল মার্কেট ও শপিংমল বন্ধই থাকছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব বিস্তার ঠেকাতে এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা দোকান মালিক সমিতি। এদিকে, কুমিল্লা দোকান মালিক সমিতির এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন নগরীর সচেতন বাসিন্দারা।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।

তিনি জানান, সম্প্রতি কুমিল্লা নগরীতে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তের সংখ্যাও দিনদিন বাড়ছে। তাই সকলের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত সকল শো রুম,

ব্রান্ডশপ, শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন