কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে প্রথম বারের মতো বৌ-শাশুড়ির করোনা সনাক্ত

মারামারি করোনাভাইরাস সংক্রমণের প্রথম বারের মতো কুমিল্লার নাঙ্গলকোটে বৌ-শাশুড়ির করোনা সনাক্ত করা হয়েছে। উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির পূর্ব বামপাড়া গ্রামে এ আক্রান্তের ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ সোমবার (১১ মে) দুপুরে উপজেলা প্রশাসন ওই বাড়িটি লক ডাউন করেছে।

আক্রান্তরা হলেন, মৃত. আব্দুল করিম ওরফে বাগনের স্ত্রী রাশিদা বেগম (৫২) ও ছেলে বৌ সুমি আক্তার (২৬)।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) পূর্ব বামপাড়া গ্রামের মৃত আমিন উল্যাহর ছেলে কৃষক আব্দুল করিম ওরফে বাগন (৫৪) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন। পরে নমুনা সংগ্রহ করে থানা পুলিশ গিয়ে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করেন।

ওই বাড়িতে সর্বমোট আট জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে সোমবার দুপুরে রাশিদা বেগম ও সুমির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই বাড়িটি লক ডাউন করা হয়েছে।

আরও পড়ুন